ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ভূমি মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় যেটি যুগোপযোগী পরিকল্পনা ও নীতির মাধ্যমে বাংলাদেশের ভূমি ও এ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বিষয়ের সুষ্ঠ ও সর্বোত্তম ব্যবহার সুনিশ্চিত করার দায়িত্ব পালন করে থাকে। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে ভূমি ব্যবহার নীতিমালা প্রনয়ণ করা হয়েছে।[২]
কার্যাবলী
ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা জনগণের নিকটে পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপীল বোর্ড, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তর ভূমি মন্ত্রণালয় এর অধীনে কাজ করে থাকে। এছাড়া বিভাগীয় পর্যায়ে কমিশনার, জেলা পর্যায়ে কালেক্টর (জেলা প্রশাসক), উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদারগণ) ভূমি সংক্রান্ত সেবা প্রদানে নিয়োজিত রয়েছে। ভূমি উন্নয়ন কর ও রাজস্ব আদায়, খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, জলমহাল ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ভূমি রেকর্ড প্রস্তুতকরণ ও জরিপকরণ এবং ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান ইত্যাদি বিষয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করে থাকে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায়, জনস্বার্থে ভূমি আইন ও বিধি প্রণয়ন ইত্যাদি সংস্কারমূলক কার্যক্রম এবং ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠীর পুনর্বাসন, ভূমি জোনিং কার্যক্রম, চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্পের আওতায় ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত প্রদান, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও মেরামত, ভূমি রেকর্ড আধুনিকীকরণ তথা জনসাধারণকে স্বল্পতম সময়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদান ইত্যাদি উন্নয়নমূলক কার্যাদি ভূমি মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়ে থাকে।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রকাশের তারিখ ও উৎস
- প্রকাশের তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৫
- উৎস: ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট
শূন্য পদের বিবরণ
- মোট শূন্য পদ: ৩৪টি
- পদের সংখ্যা: ০৭টি ক্যাটাগরি
- নিয়োগের ধরন: স্থায়ী
- যোগ্য প্রার্থী: নারী ও পুরুষ উভয়ই
প্রার্থীর যোগ্যতা
- অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- বয়সসীমা:
- সাধারণ প্রার্থীর জন্য: ১৮–৩০ বছর
- কোটা প্রার্থীর জন্য: ১৮–৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: পদের ধরন অনুযায়ী ভিন্ন হবে।
- অভিজ্ঞতা: কিছু পদের জন্য প্রয়োজন, কিছু পদের জন্য নয়।
বেতন কাঠামো
- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
- অভিজ্ঞতা সম্পন্ন পদে বেতন তুলনামূলক বেশি।
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে:
https://minland.teletalk.com.bd - আবেদন ফরম পূরণের সময় যা লাগবে:
- শিক্ষাগত সনদপত্রের তথ্য
- জাতীয় পরিচয়পত্রের তথ্য
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষরের ছবি
আবেদন ফি ও জমাদান নিয়ম
- আবেদন ফি (পদভেদে):
- ৫৬/- টাকা (৫০/- + ০৬/- চার্জ)
- ১১২/- টাকা (১০০/- + ১২/- চার্জ)
- ১৬৮/- টাকা (১৫০/- + ১৮/- চার্জ)
- আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে ০২টি এসএমএসের মাধ্যমে।
- আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা: আবেদন সাবমিটের ৭২ ঘন্টার মধ্যে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা
- আবেদন শেষের সময়: ০৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫:০০ টা
Ministry of Land Job Circular 2025
| নিয়োগকর্তার/সংস্থার নাম | ভূমি মন্ত্রণালয়। |
| নিয়োগকর্তার/সংস্থার ধরন | সরকারি। |
| চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
| চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। |
| জব ক্যাটাগরি | ০৭টি। |
| মোট লোক সংখ্যা | ৩৪ জন। |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
| লিঙ্গ | নারী ও পুরুষ। |
| অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
| বয়স সীমা কতটুকু | ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। |
| বেতন গ্রেড | 8,২৫০/- থেকে ২৭,৩০০/- টাকা। |
| আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে https://minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে। |
| আবেদন ফি কত লাগবে? | ৫৬, ১১২ ও ১৬৮/- টাকা। |
| ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে |
| প্রকাশের তারিখ | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং, অফিসিয়াল ওয়েবসাইটে। |
| আবেদন শুরুর দিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা। |
| আবেদনের শেষ দিন | ০৭ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়। |
| কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://minland.gov.bd |
ভূমি মন্ত্রণালয় চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে ভূমি মন্ত্রণালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই ভূমি মন্ত্রণালয় জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।
ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF





প্রকাশের জায়গা: অফিসিয়াল ওয়েবসাইট, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং।
আবেদন করার ধরন: অনলাইনেই আবেদন করতে হবে।
আবেদন শুরুর দিন ও সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন শেষ দিন ও সময়: ০৭ অক্টোবর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
অনলাইনে আবেদন ওয়েবসাইট: https://minland.teletalk.com.bd/
ভূমি মন্ত্রণালয় চাকরির আবেদন নির্দেশিকা ২০২৫
অনলাইনে আবেদন করার ধাপসমূহ
https://minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
“Application Form” এ ক্লিক করুন।
আপনার পদ নির্বাচন করুন।
“Yes/No” নির্বাচন করুন –
- প্রিমিয়াম মেম্বার হলে “Yes”
- না হলে “No”
সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
“Next” এ ক্লিক করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড করুন – - ছবি: সর্বোচ্চ 100 KB
- স্বাক্ষর: সর্বোচ্চ 60 KB
সবশেষে “Submit” করুন।
আবেদন ফরমের প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
আবেদন ফি জমাদান
- আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে।
- আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা: আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে।
| আবেদন ফি | সার্ভিস চার্জ | সর্বমোট টাকা |
|---|---|---|
| ৫০/- টাকা | ০৬/- টাকা | ৫৬/- টাকা |
| ১০০/- টাকা | ১২/- টাকা | ১১২/- টাকা |
| ২০০/- টাকা | ২৩/- টাকা | ২২৩/- টাকা |
SMS পাঠানোর নিয়ম
প্রথম SMS:
MINLAND <space> UserID
Send to 16222
উদাহরণ: MINLAND DEFABC
দ্বিতীয় SMS:
MINLAND <space> YES <space> PIN
Send to 16222
উদাহরণ: MINLAND YES 123456
Reply Message-এ আপনার User ID ও Password পাঠানো হবে।
এগুলো ভালোভাবে সংরক্ষণ করতে হবে (এডমিট কার্ড ডাউনলোডের সময় প্রয়োজন হবে)।
User ID/Password হারালে পুনরুদ্ধার
- User ID জানা থাকলে:
MINLAND HELP USER UserID
Send to 16222
- PIN জানা থাকলে:
MINLAND HELP PIN PIN Number
Send to 16222
সহযোগিতা পেতে যোগাযোগ
- টেলিটক হেল্পলাইন: 121
- ইমেইল: al***********@**********om.bd
- ফেসবুক পেজ: facebook.com/alljobsbd
সতর্কতা
- ভুল তথ্য প্রদান
- একাধিক আবেদন
- দুর্নীতির আশ্রয়
এসব করলে আবেদন বাতিল হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা পদ্ধতি
ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা সাধারণত ৩ ধাপে অনুষ্ঠিত হয়ঃ
- লিখিত পরীক্ষা (Written Exam)
- মৌখিক পরীক্ষা (Oral Exam)
- কম্পিউটার দক্ষতা পরীক্ষা (যদি প্রযোজ্য হয়)
প্রবেশপত্র (Admit Card)
- ডাউনলোড করতে হবে: http://minland.teletalk.com.bd
- প্রকাশিত হলে SMS/ইমেইলের মাধ্যমে জানানো হবে।
- আবেদনপত্রে দেওয়া মোবাইল নাম্বার/ইমেইল সচল রাখতে হবে।
মৌখিক পরীক্ষায় আনতে হবে যেসব কাগজপত্র
- প্রবেশপত্র (Admit Card)
- সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি
- কম্পিউটার প্রশিক্ষণের সনদ (যদি প্রযোজ্য হয়)
- চারিত্রিক সনদ (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক)
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সনদ (যদি প্রযোজ্য হয়)
- জাতীয়তা ও স্থায়ী ঠিকানার সনদ (ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক)
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন (Ministry of Land Contact Info)
| মাধ্যম | তথ্য |
|---|---|
| ইমেইল | mi******@*********ov.bd se*******@*********ov.bd |
| ফেসবুক পেইজ | (অফিসিয়াল পেইজ) |
| ফ্যাক্স | ৯৫৪০৮৮৩ |
| মোবাইল নাম্বার | (কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হলে ব্যবহারযোগ্য) |
| ঠিকানা | ভবন – ৪, ফ্লোর – ৩ বাংলাদেশ সচিবালয় ঢাকা–১০০০, বাংলাদেশ |
| ওয়েবসাইট | https://minland.gov.bd |
উপসংহার
নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করুন।
শেষ মুহূর্তে আবেদন করতে গেলে সার্ভার সমস্যা বা ফি প্রদানে বিলম্ব হতে পারে।
তাই সময় থাকতে আবেদন সম্পন্ন করুন, বিশেষ করে শেষ তারিখের কয়েকদিন আগে।
