বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫
Deadline: 23 Sep 2025
নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (btc) পদের নামঃ বিভিন্ন পদআবেদন শুরুঃ ৩ সেপ্টেম্বর ২০২৫ আবেদনের শেষ তারিখঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) একটি জাতীয় বিধিবদ্ধ প্রতিষ্ঠান যা আমদানির উপর শুল্ক স্থাপন, স্থানীয় শিল্পের সুরক্ষা, এবং বাংলাদেশে বিদেশি পণ্যের ডাম্পিং নিয়ন্ত্রণ করে। ঢাকা, বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হলেন সচিব ড. মঈনুল খান।
বাংলাদেশ ট্যারিফ কমিশন পূর্ব নাম পাকিস্তান ট্যারিফ কমিশন। এটি পূর্ব পাকিস্তান আমলে আবিষ্কার করা হয়। কমিশনটি ১৯৭৩ সালের ২ জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। কমিশন দেশীয় শিল্প সুরক্ষা এবং আমদানি নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। কমিশন তার নিজস্ব কমিশনার অনুযায়ী দুর্বল। ২০০৭ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে ভারতীয় চিনি রফতানিকারীদের ডাম্পিং বন্ধ করতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রধান কাজ দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ। সংস্থাটি আন্তর্জাতিক , দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা এবং বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও)’র শর্তাবলীর আলোকে কমিশন স্থানীয় শিল্প রক্ষা, উন্নয়ন এবং সম্প্রসারণে কাজ করে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও অবাধে মানব সম্পদ প্রবেশাধিকারের লক্ষ্যে কর্মপন্থা প্রণয়নে সরকারকে সহায়তা করে। শিল্প প্রতিষ্ঠান বা সংগঠনের আবেদন অনুযায়ী পণ্যের উৎপাদন খরচ, কাঁচামালের আমদানি ব্যয়, সম্পূর্ণায়িত পণ্যের আমদানি ব্যয়, জনবল, উৎপাদন ক্ষমতা, মূল্য সংযোজন, উৎপাদিত পণ্যের গুনগতমান ইত্যাদি বিশ্লেষণ করে কমিশন সুপারিশ প্রণয়ন করে। তথ্য বিশ্লেষণের কাজে কমিশন কতগুলি অর্থনৈতিক নির্দেশক ব্যবহার করে থাকে।
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (btc) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ২৩/০৯
শূন্য পদসমূহ
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০৫টি
২. গাড়িচালক – ০৪টি
৩. অফিস সহায়ক – ০১টি
৪. নিরাপত্তা প্রহরী – ০১টি
৫. পরিচ্ছন্নতা কর্মী – ০১টি
বয়সসীমা
- ০১/০৯/২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
- এইচএসসি বা সমমান পাশ।
- কম্পিউটার ব্যবহার দক্ষতা (ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং)।
- বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ।
- গাড়িচালক:
- অষ্টম শ্রেণি পাশ।
- হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স।
- অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- অফিস সহায়ক / নিরাপত্তা প্রহরী / পরিচ্ছন্নতা কর্মী:
- অষ্টম শ্রেণি পাশ।
- পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে ঝাড়ুদার শ্রেণীর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হবে অনলাইনে: bttc.teletalk.com.bd
- অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরু: ০৩/০৯/২০২৫ সকাল ১০:০০ টা
- আবেদন শেষ: ২৩/০৯/২০২৫ বিকাল ০৫:০০ টা
- ফি জমা দেওয়ার সময়সীমা: আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে
পরীক্ষার ফি
- ক্রমিক ০১ ও ০২ নং পদ: ১১২ টাকা
- ক্রমিক ০৩, ০৪ ও ০৫ নং পদ: ৫৬ টাকা
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): সব পদে ৫৬ টাকা
পরীক্ষার তারিখ ও স্থান
পরীক্ষার সঠিক তারিখ, সময় ও স্থান জানানো হবে—
অথবা প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে।
ওয়েবসাইটে: www.bttc.gov.bd
টেলিটকের জব পোর্টালে: alljobs.teletalk.com.bd
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




উপসংহারঃ
বিটিসি বাজার অর্থনীতি, অর্থনৈতিক পরিবেশ, দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি বিবেচনায় এনে সুপারিশ প্রদান করে থাকে। প্রয়োজনে কমিশন গণশুনাণির আয়োজন করে থাকে। বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিশনের ‘মনিটরিং সেল’ বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। ট্যারিফ কমিশনের “মনিটরিং সেল” বাণিজ্য মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করে
