নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি অধিদপ্তর। এখান থেকে বাংলাদেশের সরকারি খাতের নার্সিং ও ধাত্রীবিদ্যা সম্পর্কিত সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। ২০১৬ সালের নভেম্বরে তৎকালীন সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে উন্নীত করা হয়।
১৯৭৭ সালে সেবা পরিদপ্তর গঠিত হয়। বাংলাদেশের নার্সিং ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এটি গঠিত হয়েছিল। ১৬ নভেম্বর ২০১৬ সালে সেবা পরিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হিসেবে উন্নীত করা হয়।
অধিদপ্তর পরিচালিত হয় একজন মহাপরিচালক এর নেতৃত্বে৷ অধিদপ্তর তার কার্যক্রমের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট দায়বদ্ধ। সিদ্দিকা আক্তার ২০২০ সাল থেকে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের সকল স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩২,৫৪৭ জনের অধিক নার্স, ১১৪৯ জন মিডওয়াইফ ও ৮৭৬ জন নন-নার্সিং কর্মকর্তা ও কর্মচারী সরকারি চাকুরিতে নিয়োজিত আছেন।
দেশের ৪৬টি সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৩০টি আসনে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং এবং ৬০টি প্রতিষ্ঠানে ১৭৭৫ টি আসনে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়েছে। ইউএনএফপিএ কর্তৃক ৩১ জন শিক্ষার্থী নিয়ে যৌন এবং প্রজননস্বাস্থ্য ও অধিকার বিষয়ে ওয়েব ভিত্তিক মাস্টার্স অন মিডওয়াইফারি কোর্স চালু করা হয়েছে। এযাবৎ মোট ৬০ জন মাস্টার্স কোর্স সম্পন্ন করেছে এবং ৬০ জন চলমান আছে। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষা বর্ষে দুই জন করে মোট চার জন মিডওয়াইফস ফ্যাকাল্টি ওয়েব-ভিত্তিক পিএইচডি কোর্সে অধ্যয়ন করছেন। নার্সিং ও মিডওয়াইফারি এডুকেশন এ্যান্ড সার্ভিসেস (নেমস) কার্যকর পরিকল্পনার আওতায় ১৬ জন নার্স থাইল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন বিষয়ে পিএইচডি সম্পন্ন করে জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন। এ ছাড়াও, ২০১৮-২০১৯ অর্থ বছরে ১৪০ জন সিনিয়র স্টাফ নার্সকে ৬টি বিশেষ বিষয়ে (নিবিড় পরিচর্যা কেন্দ্র/হৃদপরিচর্যা কেন্দ্র, ফুসফুস পরিচর্যা, শিশু পরিচর্যা, প্রবীণ পরিচর্যা, কর্কটরোগবিদ্যা) থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণ দেয়া হয়েছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আবেদন প্রক্রিয়া
- আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে।
- আবেদন করতে হবে: https://dgnm.teletalk.com.bd
- আবেদন করার সময় জমা দিতে হবে:
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের তথ্য
- জাতীয় পরিচয়পত্রের তথ্য
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষরের ছবি
আবেদন ফি
- ফি: ২০০ টাকা + ২৩ টাকা সার্ভিস চার্জ = মোট ২২৩ টাকা
- ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস এর মাধ্যমে।
- ফি জমা দেওয়ার সময়সীমা: আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে।
- ফি জমা ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।
- অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
- জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই সঠিক হতে হবে।
- আবেদনকারীর ছবি ও স্বাক্ষর নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করতে হবে।
DGNM Job Circular 2025
| নিয়োগকর্তার/সংস্থার নাম | নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। |
| নিয়োগকর্তার/সংস্থার ধরন | সরকারি |
| চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
| চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job) |
| জব ক্যাটাগরি | ০১টি। |
| মোট লোক সংখ্যা | ৫৮৪ জন। |
| শিক্ষাগত যোগ্যতা | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি পাস হওয়া লাগবে। |
| লিঙ্গ | নারী ও পুরুষ। |
| অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
| বয়স সীমা কতটুকু | ০১ আগস্ট ২০২৫ ইং হিসাব করে, সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। |
| বেতন গ্রেড | ১৬,০০০/- থেকে ৩৮,৬৪০/- টাকা। |
| আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে https://dgnm.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে |
| আবেদন ফি কত লাগবে? | ২২৩/- টাকা। |
| ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে |
| প্রকাশের তারিখ | ৩১ আগস্ট ২০২৫ ইং। |
| আবেদন শুরুর দিন | ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর ১২ঃ০০ ঘটিকা। |
| আবেদনের শেষ দিন | ২০ অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ০৬ঃ০০ ঘটিকায়। |
| কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://dgnm.gov.bd/ |
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।








প্রকাশের সূত্র বা জায়গা: বিপিএসসি সাইটে, ৩১ আগস্ট ২০২৫ ইং।
আবেদন করার ধরন: শুধুমাত্র অনলাইনেই।
আবেদন শুরুর দিন ও সময়: ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর ১২ঃ০০ ঘটিকা।
আবেদন শেষ দিন ও সময়: ২০ অক্টোবর ২০২৫ ইং সন্ধ্যা ০৬ঃ০০ ঘটিকায়।
অনলাইনে আবেদন ওয়েবসাইট: http://bpsc.teletalk.com.bd/
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির আবেদন করার নিয়ম (২০২৫)
১. অনলাইনে আবেদন প্রক্রিয়া
- প্রথমে যান 👉 https://dgnm.teletalk.com.bd
- “Application Form” এ ক্লিক করুন।
- যে পদে আবেদন করতে চান, সেটি নির্বাচন করুন।
- “Yes” অথবা “No” অপশন আসবে:
- যদি আপনি All Jobs Teletalk Premium Member হন তবে “Yes” দিন।
- না হলে “No” সিলেক্ট করুন।
- এখন সঠিকভাবে আপনার তথ্য (শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র নম্বর ইত্যাদি) পূরণ করুন।
- “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
- এবার আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন:
- ছবি: সর্বোচ্চ 100 KB
- স্বাক্ষর: সর্বোচ্চ 60 KB
- সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর “Submit” বাটনে ক্লিক করুন।
- আবেদন সম্পন্ন হলে ফরমটি প্রিন্ট করে রাখুন (ভবিষ্যতের জন্য প্রয়োজন হবে)।
২. আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
- আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
- শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
- ফি: ২০০ টাকা + ২৩ টাকা সার্ভিস চার্জ = ২২৩ টাকা
- ২টি SMS পাঠাতে হবে:
৩. গুরুত্বপূর্ণ নির্দেশনা
- আবেদন ফরম জমা দেওয়ার পর অবশ্যই Application Form প্রিন্ট করে রাখবেন।
- নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- ছবি ও স্বাক্ষর অবশ্যই স্পষ্ট হতে হবে।
- সব তথ্য জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদপত্র অনুযায়ী দিতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ২৩/- টাকা সহ মোট ২২৩/- টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান
প্রথম SMS: DGNM <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।
উদাহারন: DGNM DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS: DGNM <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহারন: DGNM Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for DGNM application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)
আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে। কেননা পরবর্তী সময় যখন চাকরির এডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে হবে।
যদি আপনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির অনলাইনে আবেদনের (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান তাহলে নিজের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে ভুলে যাওয়া (User Name) বা পাসওয়ার্ড (Password) পুনরুদ্ধার করতে পারবেন।
(১) যদি User ID জানা থাকে,
DGNM <space> HELP <space> USER <space> User ID & send to 16222..
Example: DGNM HELP USER ABCDEF
(২) যদি PIN Number জানা থাকে
DGNM <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: DGNM HELP PIN 87654321
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির পরীক্ষা
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ ০৩টি উল্লেখ করা হলো:
- লিখিত পরীক্ষা। (Written Exam)
- মৌখিক পরীক্ষা (Oral Exam)
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির পরীক্ষার সময়, ও প্রবেশপত্র
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://dgnm.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার (Mobile Number) বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ (Message) করে জানিয়ে দেবে।
এজন্য আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস (Email Address) সব সময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন। কেননা পরবর্তীতে প্রাপ্ত মেসেজ/ইমেইল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ ২০২৫ এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী) কেবল মাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার (Oral Examination) জন্য নির্বাচিত হবে।
মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের (Documents) মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো যাচাই করবে।
- মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র (Admit Card)।
- সকল শিক্ষাগত যোগ্যতার (Educational Certificate) সনদের সত্যায়িত কপি।
- প্রয়োজনে ক্ষেত্রে কম্পিউটার (Computer) জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
- চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যু কৃত (নিজ জেলা/গ্রাম উল্লেখকরত:) তো জাতীয় সনদের মূল/ সত্যায়িত কপি।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার (Freedom fighter/martyr freedom fighter) পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ।
- Online-এ পূরণকৃত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরি আবেদনপত্রের কপি।
সতর্কতা
এই চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://bdgovt.info বা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না।
আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে ও পরিশ্রমি হন অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার কপালে/ভাগ্যে থাকলে এই সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন। এতে কোনোভাবেই আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।
উপসংহার :
সময় থাকতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির জন্য আবেদন সেরে ফেলুন। কেননা পরবর্তী সময়ে হয়তোবা চাকরি আবেদনের সময় নিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।
তাই চাকরির আবেদন সময় নিয়ে ঝামেলায় না পড়ার জন্য চাকরিতে আবেদনের সময়সীমার কয়েকদিন পূর্বে চাকরির আবেদন করে নিন।
