নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

NCC Job Circular 2025 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (NCC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে ২৬ আগস্ট ২০২৫ তারিখে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ীভাবে ২৯টি পদে মোট ৮০ জন যোগ্য ও অভিজ্ঞ নারী-পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

*আবেদন প্রক্রিয়া
প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে https://ncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে। আবেদন করার সময় নিম্নলিখিত কাগজপত্র ও তথ্য যুক্ত করতে হবে—

  • শিক্ষাগত সনদপত্রের তথ্য
  • জাতীয় পরিচয়পত্রের তথ্য
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • স্বাক্ষরের স্ক্যানকপি

* আবেদনের সময়সীমা

  • অনলাইনে আবেদন শুরু: ০৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা
  • অনলাইনে আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫:০০ টা

দৈনিক আমার দেশে ১৫ই আগস্ট ২০২৫ ইং প্রকাশ হয়েছে।নিচে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরি বিজ্ঞপ্তি ২০২৫-এর বিস্তারিত তথ্য দেওয়া হলো।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বিষয়বিস্তারিত তথ্য
নিয়োগকর্তার/সংস্থার নামনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
নিয়োগকর্তার/সংস্থার ধরনসরকারি
চাকরির ধরনসরকারি চাকরি
চাকরির সময়স্থায়ী সরকারি চাকরি (Permanent Govt Job)
জব ক্যাটাগরি২৯টি
মোট লোক সংখ্যা৮০ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস (পদভেদে)
লিঙ্গনারী ও পুরুষ
অভিজ্ঞতানতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন
বয়স সীমা২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে
বেতন গ্রেড৯,৩০০/- থেকে ৫৩,০৬০/- টাকা
আবেদন করার পদ্ধতিঅনলাইনে https://ncc.teletalk.com.bd এ প্রবেশ করে আবেদন করতে হবে
আবেদন ফি১১২/- টাকা ও ২২৩/- টাকা (পদভেদে)
ফি জমা দেওয়ার নিয়মটেলিটক প্রিপেইড (Teletalk Prepaid) মোবাইল থেকে SMS এর মাধ্যমে
প্রকাশের তারিখ২৬ আগস্ট ২০২৫
আবেদন শুরুর তারিখ০৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫:০০ টা
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://ncc.gov.bd

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF

প্রকাশের সূত্র বা জায়গাঃ দৈনিক ইত্তেফাকে, ২৬ আগস্ট ২০২৫ ইং।

আবেদন করার ধরনঃ অনলাইন।আবেদন শুরুর দিন ও সময়ঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০ঃ০০ ঘটিকা। আবেদন শেষ দিন ও সময়ঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়। অনলাইনে আবেদন ওয়েবসাইটঃ http://ncc.teletalk.com.bd/

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির আবেদন করার পদ্ধতি

সকল যোগ্যতা সম্পন্ন নাগরিককে অনলাইনে https://ncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করার পরবর্তী সময়ের ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

  • https://ncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • “Application Form” লেখাতে ক্লিক করুন।
  • এখন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির পদ বেছে নিন।
  • এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
  • এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
  • এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
  • এখন, আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। (ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb লাগবে)
  • সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন।
  • আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ২০০/-, ও ১০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ২৩/-, ও ১২/- টাকা সহ মোট ২২৩/-, ও ১১২/- টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান

প্রথম SMS: NCC <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: NCC DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS: NCC <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: NCC Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for NCC application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)

আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে। কেননা পরবর্তী সময় যখন চাকরির এডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে হবে।

যদি আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির অনলাইনে আবেদনের (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান তাহলে নিজের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে ভুলে যাওয়া (User Name) বা পাসওয়ার্ড (Password) পুনরুদ্ধার করতে পারবেন।

(১) যদি User ID জানা থাকে,

NCC <space> HELP <space> USER <space> User ID & send to 16222..

Example: NCC HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

NCC <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: NCC HELP PIN 87654321

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির পরীক্ষা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ ০৩টি উল্লেখ করা হলো:

  1. লিখিত পরীক্ষা। (Written Exam)
  2. মৌখিক পরীক্ষা (Oral Exam)
  3. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির পরীক্ষার সময়, ও প্রবেশপত্র

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://ncc.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার (Mobile Number) বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ (Message) করে জানিয়ে দেবে।

এজন্য আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস (Email Address) সব সময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন। কেননা পরবর্তীতে প্রাপ্ত মেসেজ/ইমেইল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৫ এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী) কেবল মাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার (Oral Examination) জন্য নির্বাচিত হবে।

মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের (Documents) মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো যাচাই করবে।

  • মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র (Admit Card)।
  • সকল শিক্ষাগত যোগ্যতার (Educational Certificate) সনদের সত্যায়িত কপি।
  • প্রয়োজনে ক্ষেত্রে কম্পিউটার (Computer) জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
  • চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যু কৃত (নিজ জেলা/গ্রাম উল্লেখকরত:) তো জাতীয় সনদের মূল/ সত্যায়িত কপি।
  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
  • প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার (Freedom fighter/martyr freedom fighter) পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ।
  • Online-এ পূরণকৃত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরি আবেদনপত্রের

উপসংহার :

প্রার্থীর আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top