সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের মূল কাজ হলো হবিগঞ্জ জেলার স্বাস্থ্যসেবা পরিচালনা, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করা। এটি স্বাস্থ্য বিভাগের একটি শাখা যা জেলা পর্যায়ে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রশাসনিক ও কার্যক্রম দেখাশোনা করে।
প্রধান কাজগুলো নিচে দেওয়া হলো:
- স্বাস্থ্যসেবা পরিচালনা ও তত্ত্বাবধান:জেলার সকল সরকারি হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম তদারকি করা, যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।
- স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন:জেলার স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী পরিকল্পনা তৈরি করা এবং সেগুলো বাস্তবায়নে সহায়তা করা।
- স্বাস্থ্য বিষয়ক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ:রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, যেমন – টিকাদান কর্মসূচি, জনসচেতনতামূলক কার্যক্রম ইত্যাদি।
- স্বাস্থ্য বিভাগের কর্মী ব্যবস্থাপনা:জেলার স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কাজ পরিচালনা করা।
- স্বাস্থ্য বিষয়ক নীতি ও নির্দেশিকা অনুসরণ:সরকারি স্বাস্থ্যনীতি ও নির্দেশিকাগুলো জেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করা।
- স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ:জেলার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
সংক্ষেপে, হবিগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের সামগ্রিক পরিচালনার দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের ওপর ন্যস্ত।
CS Habiganj Job Circular 2025
| নিয়োগকর্তার/সংস্থার নাম | সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ। |
| নিয়োগকর্তার/সংস্থার ধরন | সরকারি |
| চাকরির ধরন কি? | সরকারি চাকরি। |
| চাকরির সময় | স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job) |
| জব ক্যাটাগরি | ০৬টি। |
| মোট লোক সংখ্যা কত? | ১৪৪ জন। |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী। |
| লিঙ্গ কি? | নারী ও পুরুষ। |
| অভিজ্ঞতার কতটুকু লাগবে? | নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী। |
| বয়স সীমা কতটুকু | ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। |
| বেতন গ্রেড কত? | ৮,২৫০/- থেকে ২২,৪৯০/- টাকা। |
| আবেদন করার পদ্ধতি/ধরন | অনলাইনে https://cshabiganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে। |
| আবেদন ফি কত লাগবে? | ৫৬/- ও ১১২/- টাকা। |
| ফি জমা দেওয়ার পদ্ধতি | টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে SMS এর মাধ্যমে |
| প্রকাশের তারিখ | ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং। |
| আবেদন শুরুর দিন | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা। |
| আবেদনের শেষ দিন | ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়। |
| কর্তৃপক্ষের ওয়েবসাইট | https://cs.habiganj.gov.bd/ |
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
আবেদন প্রক্রিয়া
- আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
- অনলাইন আবেদন করতে হবে https://cshabiganj.teletalk.com.bd
- আবেদনকালে যা প্রয়োজন হবে:
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের তথ্য
- জাতীয় পরিচয়পত্র নম্বর
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষরের স্ক্যান কপি
আবেদন ফি জমাদান
- টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
- ফি এর পরিমাণ:
- ১০০/- টাকা + ১২/- টাকা (সার্ভিস চার্জ) = ১১২/- টাকা
- ৫০/- টাকা + ০৬/- টাকা (সার্ভিস চার্জ) = ৫৬/- টাকা
- আবেদনপত্র জমা দেওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
- আবেদন ফি জমা না দিলে আবেদন সম্পূর্ণ হবে না।
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।
আপনার জন্য আমরা নিচে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল ইমেজ/PDF



ওয়েবসােইট: কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট, ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং।
আবেদন করার ধরন: শুধুমাএ অনলাইনেই।
আবেদন শুরুর দিন ও সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদন শেষ দিন ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।
অনলাইনে আবেদন ওয়েবসাইট: http://cshabiganj.teletalk.com.bd/
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির আবেদন করার পদ্ধতি
সকল যোগ্যতা সম্পন্ন নাগরিককে অনলাইনে https://cshabiganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করার পরবর্তী সময়ের ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে।
অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম
- https://cshabiganj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- “Application Form” লেখাতে ক্লিক করুন।
- এখন, সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির পদ বেছে নিন।
- এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
- এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
- এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
- এখন, আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। (ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb লাগবে)
- সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন।
- আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে।
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি
Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ৫০/-, ও ১০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ০৬/-, ও ১২/- টাকা সহ মোট ৫৬/-, ও ১১২/- টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান
প্রথম SMS: CSHABIGANJ <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।
উদাহারন: CSHABIGANJ DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS: CSHABIGANJ <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহারন: CSHABIGANJ Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।
Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for CSHABIGANJ application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)
আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে। কেননা পরবর্তী সময় যখন চাকরির এডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে হবে।
যদি আপনি সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির অনলাইনে আবেদনের (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান তাহলে নিজের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে ভুলে যাওয়া (User Name) বা পাসওয়ার্ড (Password) পুনরুদ্ধার করতে পারবেন।
(১) যদি User ID জানা থাকে,
CSHABIGANJ <space> HELP <space> USER <space> User ID & send to 16222..
Example: CSHABIGANJ HELP USER ABCDEF
(২) যদি PIN Number জানা থাকে
CSHABIGANJ <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: CSHABIGANJ HELP PIN 87654321
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির পরীক্ষা
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ ০৩টি উল্লেখ করা হলো:
- লিখিত পরীক্ষা। (Written Exam)
- মৌখিক পরীক্ষা (Oral Exam)
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির পরীক্ষার সময়, ও প্রবেশপত্র
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://cshabiganj.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার (Mobile Number) বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ (Message) করে জানিয়ে দেবে।
এজন্য আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস (Email Address) সব সময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন। কেননা পরবর্তীতে প্রাপ্ত মেসেজ/ইমেইল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী
সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ নিয়োগ ২০২৫ এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী) কেবল মাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার (Oral Examination) জন্য নির্বাচিত হবে।
মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের (Documents) মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো যাচাই করবে।
- মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র (Admit Card)।
- সকল শিক্ষাগত যোগ্যতার (Educational Certificate) সনদের সত্যায়িত কপি।
- প্রয়োজনে ক্ষেত্রে কম্পিউটার (Computer) জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
- চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যু কৃত (নিজ জেলা/গ্রাম উল্লেখকরত:) তো জাতীয় সনদের মূল/ সত্যায়িত কপি।
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার (Freedom fighter/martyr freedom fighter) পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ।
- Online-এ পূরণকৃত সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরি আবেদনপত্রের কপি।
উপসংহার :
এই চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://bdgovt.info বা সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না।
আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে ও পরিশ্রমি হন অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার কপালে/ভাগ্যে থাকলে এই সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন। এতে কোনোভাবেই আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।
